দুর্গাপুর NIT রাজ্যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। যেখানে প্রতিবছর পাশ করে বেরোয় বহু কৃতি ছাত্র-ছাত্রীরা। এবার সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উঠলো ভয়াবহ বিস্ফোরণে। ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছে ২ জন।
এই NIT’র মতো কলেজগুলোতে অঞ্চলে গুরুত্বপূর্ণ গবেষণা। সেরকমই বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা চলছে দুর্গাপুর NIT-তে। এবার সেখানেই ঘটে গেল বিপর্যয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (দুর্গাপুর) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক শিক্ষার্থীদের নিয়ে থার্মিট ওয়েল্ডিংয়ের গবেষণার কাজ করছিলেন ল্যাবরেটরীতে। সেই সময় ঘটে গেল বিপত্তি। সেই ল্যাবরেটরীতে থাকো কেমিক্যাল ছিটকে আসে অধ্যাপক ও পড়ুয়াদের দিকে। তারপরে ঝলসে যেন অধ্যাপক ও আকাশ মাঝি নামে এক ছাত্র।
এই ঘটনা ঘটার পর তড়িঘড়ি দুজনকে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুজনেরই চিকিৎসা চলছে আইসিউতে। তবে আশঙ্কাজনক পরিস্থিতিতে চিকিৎসাধীন রয়েছে অধ্যাপক। কলেজ কর্তৃপক্ষ খতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটলো এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা।







