রাজনীতি

‘সামান্য কয়েক কাঠা জমি, বিতর্কের মানে ছিল না’ জমি-বিতর্কে অমর্তকে ‘উপদেশ’ দান দিলীপের

শান্তিনিকেতনে প্রতীচীর জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিবাদ চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। চিঠি আদানপ্রদান থেকে শুরু করে আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। এছাড়াও এই নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বেলাগাম আক্রমণে তোলপার রাজনীতি। এহেন পরিস্থিতিতেই অমর্ত্যকে ‘উপদেশ’ দিলেন দিলীপ ঘোষ।

দিলীপের কথায়, ‘অমর্ত্য সেন একজন এত বড় মানুষ। সামান্য কয়েক কাঠা জমি বিতর্কে পড়ার কোনও মানে ছিল না। বিশ্ববিদ্যালয় যখন নোটিস দিয়েছে, ছেড়ে দেওয়া উচিত ছিল। তাহলেই কোনও বিতর্ক থাকত না। দু’-চার-কাঠা জমিতে ওঁর কী হবে? ওঁর সম্পদের অভাব নেই। অভাব নেই সম্মানেরও। ফালতু বিতর্কে জড়ালেন।’

জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে অমর্ত্যের হাতে জমির কাগজপত্রও তুলে দেন। সেই নিয়ে বিদ্যুৎ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর প্রতি তোপও দাগেন। সমালোচনায় জড়িয়েছেন দিলীপও। তাঁর উবাচ, ‘এর মধ্যে রাজ্য সরকার ঢুকে পড়ে আরও বিতর্ক বাড়াচ্ছে। ওঁকে অপমান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় তো তার জমি চাইবেই! কিন্তু সেটিকে বিতর্কিত করে ওঁর মতো মানুষকে আরও বেশি বদনাম করা হচ্ছে। ওঁকেও বলব, সময় আছে। বিষয়টি মিটিয়ে ফেলা উচিত।’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.