কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্যাংকিং ক্ষেত্রে। মাসের প্রত্যেকটি শনিবারই এখন থেকে ছুটি থাকতে পারে ব্যাঙ্ক কর্মীদের। ভারতের সরকারি ব্যাঙ্ক ম্যানেজমেন্টের বডি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি শনিবার ব্যাঙ্ক কর্মীদের ছুটি রাখার প্রস্তাব আবেদন করেছে।
রাজ্যসভার সাংসদ সুমিত্র বাল্মিক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়ন ও আইবিএ-ও সর্বজনীন ক্ষেত্রে ব্যাঙ্কের কাজ সপ্তাহে পাঁচদিন অর্থাৎ সোম থেকে শনির বদলে সোম থেকে শুক্র করা। অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাগবত কড়ার লিখিত জবাবে জানিয়েছেন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সমস্ত ব্যাঙ্ককের শনিবার যাতে ছুটি দেওয়া হয় সে বিষয়ে দাবি জানিয়েছেন।
সূত্রের খবর ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ব্যাঙ্কের কর্মীদের মাইনে ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো এবং তার সাথে প্রত্যেক মাসের প্রথম ও দ্বিতীয় শনিবার ব্যাংক বন্ধ সিদ্ধান্তে সীলমোহর পড়বে। তারমানে মাসের প্রত্যেকটি শনিবারই ব্যাংক বন্ধ থাকবে। ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন এবং আইবিএ-র মধ্যে এই নিয়ে আলোচনা চলছে।
২০২২ সালের নভেম্বর মাসে সরকারি ব্যাঙ্কের কর্মীদের বর্তমান বেতনের এগ্রিমেন্ট শেষ হয়েছে। ঠিক তারপরেই ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ইউনিয়নগুলি দাবি শুরু করেছে। আমাদের দেশের প্রায় ৮.৫০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী বসে আছে তাদের মাইনে বাড়বে সেই আশায়। এই লোকসভা নির্বাচনের আগেই ব্যাংক কর্মীরা এই সুখবরের আশায় বসে আছেন।







