রাজ্য

১৮ ঘন্টা পাড়, এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলন অপরিবর্তনশীল! ডাক্তারদের সঙ্গে কথোপকথন ACP-এর!

গতকাল দুপুরে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে সরব হয়েছিলেন। সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে লালবাজারের পথে এগোয়। কাল সেই আন্দোলনের ঝাঁঝ ছিল তীব্রতর। এরই মধ্যে সোমবার রাতে আর্থিক দুর্নীতির দায়ে সিবিআই এর হাতে গ্ৰেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কার্যত তারপরেও থেমে থাকেনি প্রতিবাদ বরং বিক্ষোভের ঝড় আরও প্রখর হয়েছে। কাল গোটা রাত-ভোর বি. বি. গাঙ্গুলী স্ট্রিট এবং ফিয়ার্স লেনে অর্থাৎ গোটা বৌবাজার চত্বর জুড়ে তীব্র আন্দোলনে সামিল হন তারা। আজ এখনও পর্যন্ত সেই অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা।

সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১২ টায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন এসিপি।

তবে জুনিয়র ডাক্তারদের দাবি, এই মিছিল বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে। নচেৎ, ফিয়ার্স লেনে এসে কথা বলতে হবে বিনীত গোয়েলকে। তারা স্পষ্ট জানিয়েছেন, সিপি পদত্যাগ করুক। এক মিনিটে ফাঁকা হয়ে যাবে ফিয়ার্স লেন। অন্যথায় এই আন্দোলন চলছে, চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.