বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে বৈঠক করছেন কখনো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনো তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা নেতাদের নিয়ে ভার্চুয়ালি নিয়ে ভার্চুয়াল বৈঠকে কড়া হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংসদ, বিধায়ক, জেলা নেতা সহ প্রায় ৯ হাজার তৃণমূল নেতৃত্ব। সেখানেই বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু মানুষের সামনে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দলীয় অন্দরে কোনো রকম পলিটিক্স দল মেনে নেবে না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি রাজ্যের ৮০ হাজার বুথে ছোট ছোট সভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি-তুমির রাজনীতি দলে চলবে না। ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার, দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন। এদিন এই নির্দেশ আরও জোরালোভাবে এসেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অভিষেক বলেন, “আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে। আমি-তুমি নয়। আমি ওয়ার্নিং দিচ্ছি, যারা, আমি-তুমি পলিটিক্স করবে, তাঁর পরিণাম খুব খারাপ হবে। কে কী দায়িত্ব পাবে, তার তালিকা দলের কাছে আছে। দলের ওপরে কেউ না। সবাইকে নিয়ে চলুন। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিচ্ছে আমি করব, আপনিও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল করতে চাইছে বিজেপি। ২১ সালের পর কতজন বিজেপি নেতা এসেছিল বাংলায়? এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে।”







