রাজ্য

নতুন বছরের শুরুতেই সুখবর শোনালো পূর্ব রেল, নতুন এসি লোকাল চালু মালদহ ডিভিশনে

হাওড়া রুটের ট্রেনযাত্রীদের জন্য বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের আর প্যাঁচপ্যাঁচে গরমের মধ্যে যাত্রা করতে হবে না। স্বাচ্ছন্দে এসি ট্রেনে করে যাত্রা করতে পারবে ট্রেনযাত্রীরা। বনগাঁ, রানাঘাট সহ একাধিক রুটে এসি লোকালের শুরু হওয়ার পাশাপাশি এবার হাওড়ার বিশেষ রুটে চালু হলো এসি লোকাল ট্রেন। মালদহ ডিভিশনে সাহেবগঞ্জ সহ বহু পার্শ্ববর্তী এলাকায় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল পূর্ব রেল।

১৩০২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি (সকালবেলা সাহেবগঞ্জ থেকে ছাড়ে) এবং ১৩৪২৭ হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি (দুপুরবেলা হাওড়া থেকে ছাড়ে)। এই দুটি ট্রেন সাহেবগঞ্জ থেকে হাওড়া জংশন পর্যন্ত যাতায়াত করে। প্রায় ৩৫০ কিলোমিটার পাড়ি দিতে এই ট্রেনটি ৭ ঘণ্টা সময় নেয়। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ অন্যতম পর্যটন কেন্দ্র। বহু যাত্রী প্রতিদিন যাতায়াত করে এই রুট থেকে। দৈনিক অফিসযাত্রী, স্কুলযাত্রী, পর্যটকরাও যাতায়াত করে এই রুট থেকে ।

আজ থেকে শুরু এই এসি ট্রেনের যাত্রা। এই লোকালের সুবিধা পাবে নিত্যযাত্রীরা। এসি লোকাল শুরু হওয়ার ফলে এই ট্রেনের সূযোগ সুবিধায় আওতায় আসবে এই রুটের যাত্রীরা। পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ব্যান্ডেল স্টেশনে থামে এই ট্রেন দুটি। যাতায়াতের জন্য শতাধিক যাত্রীরা এই ট্রেনে যাত্রা করে। বিশেষ করে রামপুরহাট ও বোলপুর স্টেশন থেকে একাধিক যাত্রী এই ট্রেনটিতে চাপেন । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেনেই এটি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.