বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলছে একাধিক দুর্নীতির মামলা। তার মধ্যে অন্যতম হলো এস এস সি দুর্নীতি মামলা। যা নিয়ে বারংবার চড়েছে রাজনৈতিক পারদ। অবশেষে চূড়ান্ত বিতর্কের মধ্যে ৯ বছর পর সম্পন্ন হলো এসএসসি পরীক্ষা। তবে কবে প্রকাশিত হবে এই পরিক্ষার ফলাফল?
এস এস সি দুর্নীতির ফলে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু মানুষকে। এমনকি এই মামলায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। ২০১৬ সালের প্যানেলে যোগ্য-অযোগ্য বাছাই পর্বের শেষে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই এবার সেই প্যানেলের যোগ্য প্রার্থীদের ছার দিতে বয়েসের ক্ষেত্রে সীমাহীন ছার দেওয়া হয়েছে। যার জন্য এবার পরীক্ষা দিয়েছে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী। তবে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের স্পষ্ট নির্দেশ রয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হবে। তাই এক্কেবারে ছক কোষেই ময়দানে নেমেছে রাজ্যের শিক্ষা দফতর।
তবে সকলেরই মনে প্রশ্ন উঠছে এই দুর্নীতি মামলায় না জানা উত্তরগুলো ওএমআর শিটের মতোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার বহু জল্পনার পর ৯ বছর পর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসি দফতর সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষের দিকে সামনে আসবে এই পরীক্ষার ফল। এরপর নভেম্বর জুড়ে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই পুরোপুরি ভাবে শেষ হবে নিয়োগ প্রক্রিয়া। এখন শুধু দেখার শিক্ষা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ছায়া কতটা সরিয়ে দিতে পারে রাজ্যের শিক্ষা দফতর।







