খেলাধুলা

ধ্বংসস্তূপের নীচে থেকে খোঁজ মিলল তারকা ফুটবলারের

গতকাল ভূমিকম্পের ফলে তুরস্ক ও সিরিয়ার কিছু অংশ ধ্বংস স্তুপে পরিণত হয়। ৭.৯ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ হারান বহু মানুষ। এখনও পর্যন্ত ৩৮০০ এরও বেশি সংখ্যক নিহতের খবর পাওয়া যায়। তবে এখনও ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছে বহু প্রাণ।
তুরস্কের এই ভূমিকম্পে গত ২৪ ঘণ্টায় নিখোঁজ ছিলেন ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। বহু খোঁজার পর খোঁজ মিলেছে তাঁর।
দেশের হয়ে খেলার সাথে সাথে ক্লাবে খেলার জন্য তাঁর খ্যাতি রয়েছে। তিনি চেলসি ও নিউ ক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি তুরস্কের হাতায়সপোরের হয়ে খেলছিলেন।
শেষ পর্যন্ত ধ্বংস স্তুপের নীচে থেকে খোঁজ মিললেও ৩১ বছরের ওই তারকার শারীরিক অবস্থা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। একটি রিপোর্ট অনুযায়ী, ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ার ফলে ডান পায়ে চোট লাগে ওই তারকার। এছাড়া তিনি এই মুহূর্তে শ্বাসকষ্টের সমস্যায় রয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জীবিত অবস্থায় ওই তারকাকে পাওয়া গেলে স্বস্তি ফিরে আসে ফুটবল জগতে। কিন্তু অন্যদিকে থামছে না মৃত্যু মিছিল। চাঁই সরালেই বের হচ্ছে মৃতদেহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই ভয়াবহ ভূমিকম্পে যেতে পারে ২০ হাজারেরও অধিক প্রাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.