নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই গুরুত্বপূর্ণ বৈঠক। দলের নির্বাচনী কমিটির বৈঠক কালীঘাটে। উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। থাকবেন বেশ কিছু সাংসদ এবং বিধায়কও। এদিন বিকেল ৪টেয় হবে উক্ত বৈঠক।
প্রসঙ্গত উল্লেখ্য, গোটা মনোনয়ন জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি, সংঘর্ষ, বোমবাজি, এমনকী খুনেরও অভিযোগ ওঠে। এহেন আবহে বিরোধীরা রাজ্য শাসক দলকেই দায়ী করছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন, এবারের মতো শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও দেখেনি বাংলা।
উল্লেখ্য, গতকাল শেষ হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার কর্মসূচি’। নবজোয়ারের শেষদিনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন কাকদ্বীপে। ২৫ এপ্রিল থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়রের ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় কাকদ্বীপে।







