বিনোদন

ছোট পর্দার পর বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী পূর্বাশা

বাংলার টেলিভিশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ হলো অভিনেত্রী পূর্বাশা রায়। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলার একাধিক ধারাবাহিকে নিজের দক্ষ অভিনয় দারা সকলের মন জয় করেছেন অভিনেত্রী। এবার ছোট পর্দার পর বড় পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন অভিনেত্রী পূর্বাশা রায়।

আকাশ আট থেকে শুরু করে স্টার জলসা, জি বাংলা বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী পূর্বাশাকে। সম্প্রতি তাকে দেখা গিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে। এছাড়াও স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন। তারপরেই ২০১৪-র ১০ই ডিসেম্বর টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা আদিত্য চৌধুরী সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী পূর্বাশা। পরবর্তীতে তিনি ফের ছোট পর্দায় ফিরেছিলেন আকাশ আটের একটি নতুন ধারাবাহিকের মাধ্যমে। এবার অভিনেত্রীরর ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দায় পাড়ি দেওয়ার পালা।

এছাড়াও বর্তমানে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকও খল চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী পূর্বাশা। এছাড়াও বিভিন্ন ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বাংলা টেলিভিশনে অভিনেত্রীর দীর্ঘদিনের পথ চলা। এবার তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন বড় পর্দায়। পূর্বাশার ডেবিউ সিনেমা হতে চলেছে ‘কালরাত্রি’। এমনকি বড় পর্দায় তাঁর হাতে ঘড়ি হতে চলেছে জবা চরিত্রের মাধ্যমে। যার পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিরূপ ঘোষ। স্টার জলসায় ধারাবাহিক চলাকালীনই নতুন যাত্রা শুরু হতে চলেছে পূর্বাশার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.