বর্তমানে বহুবার খবরের শিরোনামে দেখা গিয়েছে অভিনেতা হিরণকে। তবে তাঁকে শুধু মাত্র পাওয়া গেছে রাজনৈতিক তরজা। দীর্ঘ সময় ধরে তিনি বিনোদন জগত থেকে কিছুটা দূরত্ব বজায় রয়েছেন। এবার অবশেষে অভিনেত্রী পায়েলের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা হিরণ।
অভিনেত্রী পায়েল বড় পর্দায় একের পর এক হিট সিনেমার ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় রেখেছে। একইসঙ্গে একাধিক ওয়েব সিরিজের নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকমহলে জনপ্রিয়তা আরো কয়েক গুণ বাড়িয়েছেন নায়িকা। তবে অভিনেতা হিরণকে ২০২০ সালের পর পর্দায় কোনো রকম কাজ করতে দেখা যায়নি।এবার অবশেষে নেহাল দত্তের পরিচালনায় পায়েল সঙ্গে জুটি বেঁধে পর্দায় ধরা দিতে চলেছেন। তবে এই সিনেমার নাম প্রকাশিত হলেও সম্পন্ন হয়েছে শ্যুটিং। বহুদিন পর এই জুটিকে পর্দায় দেখতে উৎসুক দর্শকমহল।







