রবিবার আদালতের বাইরে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ব্যাংকশাল কোর্ট থেকে বের হয়ে , সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেন , ” নববর্ষের শুভেচ্ছা জানাই, হার্দিক শুভেচ্ছা। যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা । ”
তবে এর থেকে বেশি কথা বলতে চাননি প্রাক্তন শিক্ষা মন্ত্রী । আর কোনো বিষয় মুখও খোলেন নি। শুধু নববর্ষের শুভেচ্ছা জানিয়েই , উঠে যান গাড়িতে ।







