টলিউডের অন্যতম স্পষ্টবাদী নায়িকা স্বস্তিকা।আর তিনি হলেন অনুরাগীদের কাছে, পাওয়ার হাউজ অভিনেত্রী। বর্তমানে যিনি টলিউড থেকে বলিউড, সিনেমা থেকে সিরিজ এর মধ্যে দিয়ে মাতিয়ে রেখেছে তার অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে । তার অভিনয়ে আসা সেই ২০ বছর বয়সে। তার ২৪ বছরের কেরিয়ারে এখনও তাঁর মধ্যে রয়েছে ভালো চরিত্র অভিনয়ের খিদে, ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ কখনো পূর্ব-পশ্চিম।
স্বস্তিকার মন্তব্য, অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনও কোথাও যাওয়াই যায়।
সম্প্রতি স্বস্তিকা নিজেকে নিয়ে এমনই পোস্ট করলেন সমাজ মাধ্যমে।সাথে শেয়ার করলেন কত গুলি ছবি। তিনি লিখেছেন, ”২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।”
কয়েকদিন আগে ৪৪ এ পাড়ি দিলেন স্বস্তিকা। সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। জন্মদিনে কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখলেন, ” প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজকে সেই রং রুপোর থেকেও উজ্জ্বল। এসব দেখে তুমি হয়তো বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দু’চোখে ক্লান্তি নয়, অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি দেখতে পাই সাফল্য”। আরও লিখলেন, ”মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মিষ্টতাকে সঙ্গে নিয়েই আরও এগিয়ে যাও।”







