বিনোদন

‘জয়িতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়ের জুটি

বর্তমান সময় দাঁড়িয়ে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ সময় এই বাংলা চলচিত্র জগতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে চলেছেন অভিনেত্রী। এমনকি সম্প্রতি সময় দাঁড়িয়ে বড় পর্দার পাশাপাশি ওটিটি দুনিয়াতেও নিজের অভিনয়ের দ্বারা প্রশংসা কুড়িয়েছেন ঋতুপর্ণা। এবার ফের বড় পর্দায় জুটি বেঁধে ফিরতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়।

২০১৩ সালে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালনায় বড় পর্দায় দেখা গিয়েছিল ‘মিসেস সেন’ সিনেমা। সেখানেই প্রথমবার বড় পর্দায় এসেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায় জুটি। সেই সিনেমার মাধ্যমে দর্শক মহলের মনে দাগ কাটে এই জুটি। এবার ফের এই জনপ্রিয় জুটি ফিরতে চলেছে বড় পর্দায়। তবে এই জুটি এবার ফিরবে ‘জয়িতা’ সিনেমার মাধ্যমে। যার নিবেদনার দায়িত্বে থাকছেন ভাবনা আজ ও কাল সংস্থার কর্ণধার স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি এই সিনেমার প্রযোজনা করবে আকাশ ও আশা, আশা মাল্টিমিডিয়া। এছাড়াও এই সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। সব মিলিয়ে এই সিনেমা নিয়ে বেশ ভালো মতোই প্রত্যাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘জিৎ আবার পরিচালক হিসেবে কাজ করছেন, কিন্তু এখানে আমি উপস্থাপক এবং আকাশ ও আশা মাল্টিমিডিয়া প্রযোজক। ওঁরা দুর্দান্ত মানুষ। আমি আকাশ এবং আশার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি। রোহিতের সঙ্গে কাজ করা সব সময়ই অনেক মজার কারণ ও খুব মজাদার একজন মানুষ এবং আমরা অনেক ছবিতে কাজ করেছি, মানে তিনটি বাংলা এবং দুটি হিন্দি। তাই, আমি সব সময়ই ওঁর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.