কলকাতা

আরজি কর কান্ডে সিবিআইকে কড়া বার্তা আদালতের, ১৫ মাসেও ‘শ্লথ’ তদন্তে প্রশ্ন

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে ফের প্রশ্ন উঠল আদালতে। শুক্রবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের করা নতুন আবেদনের শুনানির পর সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। যদিও আদালত জানিয়ে দিয়েছে, পরিবারের করা আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্যতার পর্যায়ে পরে না, তবুও পর্যবেক্ষণে তদন্তে শ্লথতার ইঙ্গিত স্পষ্ট।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তদন্তের স্বার্থে কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আবেদনপত্রে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত, কয়েকজন চিকিৎসক, পুলিশের একাধিক আধিকারিক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের নাম উল্লেখ করে তাঁদের গ্রেফতার ও কাস্টডিয়াল ইন্টারোগেশনের আর্জি জানানো হয়। পরিবারের আইনজীবীদের মত, সিবিআই উচ্চ আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, তাতে অসংগতি রয়েছে। প্রাথমিক রিপোর্ট ও পরবর্তী রিপোর্টের মধ্যে পার্থক্য থাকায় তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।

এছাড়া ১৫ ঘণ্টার সিসিটিভি ফুটেজ আদালতের মাধ্যমে হাতে পাওয়ার আবেদনও জানানো হয়। পরিবারের অভিযোগ, বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না সিবিআই। পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রশ্ন তোলা হয়, যাঁদের গ্রেফতারের দাবি করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন ধারায় ব্যবস্থা নেওয়া হবে, কারণ অনেককেই ইতিমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.