রাজ্য

রাজভবনের অ্যান্টি করাপশন সেলে  আর্থিক অনিয়মের অভিযোগ !

নিজস্ব সংবাদদাতা :  রাজভবনের অ্যান্টি করাপশন সেলে কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে। সেই সকল বিশ্ববিদ্যালয় পুনর্নবীকরণ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। কোনভাবেই আর্থিক দুর্নীতি মেনে নেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন রাজ্যপাল। ফলে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পুনর্নবীকরণ আপাতত ঝুলে থাকবে বলেই রাজ্যপালের বক্তব্যে স্পষ্ট। শুক্রবার রাজভবন সূত্রে এমনটাই খবর। তবে কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.