কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা অনিল আম্বানির । আর্থিক তছরুপ মামলায় ইডির দফতরে তলব করা হয়েছিল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিলকে । ইতিমধ্যেই ইডি তাঁর ৩৭১৬ কোটি টাকার বাড়ি বাজেয়াপ্ত করেছে ।
ভারত তথা এশিয়ার অন্যতম ধনী গ্রুপ রিলায়েন্স গ্রুপের সদস্য অনিল , ভারতের সব থেকে ধোনের ব্যক্তি মুকেশের ছোট ভাই। একসময় মুকেশ আম্বানির থেকেও বেশি ধনের মালিক ছিলেন অনিল । কিন্তু বিগত দুই দশকে , ধীরে ধীরে পতন ঘটেছে তার সাম্রাজ্যের । আর এবার ব্যাঙ্ক ঋণ ও আর্থিক তছরুপের অভিযোগে আয়কর বিভাগ , এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে এসেছেন অনিল ।
বৃহস্পতিবার সকালে দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেন অনিল আম্বানি । ৬৬ বছর বয়সী , অনিলের পড়নে ছিল সাদা শার্ট ও জ্যাকেট ।
বুধবারই জানা যায় , বাজেয়াপ্ত করা হয়েছে , অনিল আম্বানি মুম্বইয়ের পালি হিলসের ১৭ তলা বাড়িটি । উল্লেখ্য , এই বাড়ির ৪৭৩.১৭ কোটি টাকা বাজার মূল্যের একটি অংশ গত নভেম্বরেই বাজেয়াপ্ত করেছিল ইডি । আর এবার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ (PMLA)-র অধীনে প্রভিশনাল অর্ডার ইস্যু করা হয়েছে এই ১৭ তলা বাড়ি নিয়ে। যার জেরে , যতদিন তদন্ত চলবে , ততদিন অনিল আম্বানি এই বাড়ি হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না। উল্লেখ্য, এখনো পর্যন্ত এই মামলার তদন্তে অনিলের ১৫ হাজার ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।







