জেলা

দৃষ্টিহীন যুধাজিতকে সরকারি চাকরি , বিশেষ উদ্যোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যুধাজিত দে । দৃষ্টিহীন যুধাজিত। কিন্তু তাতে কি যায় আসে ? এবার সরকারি চাকরির অফার লেটার পেলেন সেই যুধাজিতই । চাকরির অফার লেটার তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

২০২৫ সালের ডিসেম্বরে , দ্রৌপদী মুর্মুর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন যুধাজিত । পরবর্তী কালে কল্যাণের কাছে চাকরির আবেদন জানিয়েছিলেন তিনি । সেই মতো মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে , কল্যাণ শেষমেশ চাকরির অফার লেটার তুলে দিলেন যুধাজিতের হাতে ।

জানা গিয়েছে , উত্তরপাড়ায় বিভিন্ন স্কুলে দাবা শেখাতেন যুধাজিত। তাই স্পোর্টস বিভাগেই গ্রুপ ডি পদে(অস্থায়ী) চাকরি পেলেন তিনি ।

চাকরির অফার লেটার পেয়ে যুধাজিতের মা , কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন , এই দিনটি তাদের কাছে খুবই স্মরণীয়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানান , “যুধাজিতকে আমরা গ্রুপ ডিতে একটা চাকরি করে দিলাম। নিয়োগপত্র ওর হাতে তুলে দিলাম। ও সেতার খুব ভাল বাজায়। ও বিভিন্ন স্কুলে পড়ায়। আমাদের উত্তরপাড়ার বাসিন্দা। তারপরই ওকে সবাই মিলে নিয়ে আসে। ও খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। ওর একজন ভাই আছে, সেও খুব দক্ষ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.