বিনোদন

তিহার জেল থেকে বেরিয়ে নতুন যাত্রা শুরুর পথে রাজপাল যাদব

সম্প্রতি প্রায় প্রত্যেকদিনই খবরের শিরোনামে উঠে আসছে বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের নাম। এমনকি ৯ কোটি টাকার ঋণ নেবার পরে শেখ বাউন্স হওয়ায় তিহার জেলে দিন কাটাতে হয় অভিনেতাকে। বর্তমানে তিনি জেল মুক্ত হলেও তাকে নিয়ে বিতর্কে কমতি নেই। তবে কঠিন সময়ের মধ্যেই নতুন যাত্রা শুরু করতে চলেছেন বলি তারকা।

দীর্ঘদিন ধরেই ঋণ নেওয়ার পরেও সেটা নাম মেটানোয় বহুবার আইনি জটিলতায় জড়িয়েছিলেন বলিউডের জনপ্রিয় তারকা রাজপাল যাদব। তবে শেষ পর্যন্ত চেক বাউন্স করায় তিহার জেলে দিন কাটাতে হয় অভিনেতাকে। তবে সম্প্রতি শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেতা। এমনকি তিনি তীব্র আর্থিক সঙ্কটে ভুগছিলেন। যদিও তিনি অভিমান করে বলেছিলেন যে তাঁর পাশে কোন বলিউডের কলাকুশলীরা দাঁড়ায়নি। তবে পরবর্তীতে একের পর এক তারকাকে সাহায্যে হাত বাড়িয়ে দিতে দেখা যায়। তবে সেই সাহায্য শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীরা করেছে এমনটা নয়।

এছাড়াও উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক স্কুলের ৪০ পড়ুয়ারা অভিনেতার জন্য নিজেদের পকেট মানি বাঁচিয়ে আর্থিক সাহায্য পাঠিয়েছিল। শুধু তাদের আবদার ছিল যাতে অভিনেতা একবার এসে পড়ুয়াদের সঙ্গে দেখা করে। তবে এখনো পর্যন্ত জেল মুক্তির পরেও শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করায় বেশ মনক্ষুণ্য তারা। যা নিয়ে বিতর্ক সামনে এসেছিল। তবে এবার তিনি একটি নতুন যাত্রা শুরু করতে চলেছেন। ইউটিউবে একটি নতুন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট তুলে ধরবেন সকলের জন্য। যেই কনটেন্ট উপভোগ করতে পারবে ৮ থেকে ৮০ সকলে। পাশাপাশি দর্শকমহলের কাছে নতুন যাত্রার জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন অভিনেতার রাজপাল যাদব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.