‘জব উই মেট’ সিনেমাটি ৯০ দশকের নস্টালজিয়া বললে খুব একটা ভুল বলা হবে না। সেই সময় থেকেই এখনো পর্যন্ত অন্যতম প্রশংসিত ও জনপ্রিয় রোমান্টিক সিনেমা হল শাহিন কাপুর ও কারিনা কাপুর খান অভিনীত এই সিনেমা। এবার প্রস্তুতি শুরু হলো এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলের। পাশাপাশি এই সিনেমার নতুন অধ্যায়ে কোন তারকারা থাকবে সেই বিষয় উঠে এলো পরিচালক ইমতিয়াজ আলির মুখে।
‘জব উই মেট’ সিনেমার হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের জুটি। এখনো পর্যন্ত এই জুটি ভারতীয় সিনেমার অন্যতম সফল জনপ্রিয় জুটি হয়ে রয়েছে। তবে সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু এই সিনেমার আবেগ কিন্তু একই জায়গায় রয়েছে। সেই সিনেমার পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি। এবার তিনি প্রস্তুতি দিতে শুরু করেছেন এই কালজয়ী সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে। তবে এই সিনেমার সব থেকে আকর্ষণীয় বিষয় হল গীত ও আদিত্যের সম্পর্কের রসায়ন। তাই পরিচালকের কাছে সকলেরই প্রথম প্রশ্ন রয়েছে এই দুই জনপ্রিয় চরিত্রে কোন তারকাদের দেখা যাবে।
‘জব উই মেট’ সিনেমাটি যেই সময় মুক্তি পেয়েছে তারপর বর্তমানে অনেকটা সময়ে কেটে গিয়েছে। তাই আর এই জনপ্রিয় চরিত্রে পুরনো নায়ক নায়িকাকে দেখা যাবে না। বরং আগামীদিনে নতুন প্রজন্মের তারকারা এই চরিত্রকে ফুটিয়ে তুলবে বড় পর্দায়। এই সিনেমার আধুনিক সংস্করণে নায়িকা অর্থাৎ গীতের চরিত্রে থাকতে চলেছেন শর্বরী ওয়াঘ। পাশাপাশি নায়ক অর্থাৎ আদিত্য কাশ্যপের চরিত্রে ধরা দেবেন বেদাং রায়না। তবে এই নতুন দুই তারকা কতটা এই চরিত্রের জন্য উপযোগী হয় সেটা তো পর্দায় সিনেমা মুক্তির পরেই বোঝা যাবে। তবে শুধু এই দুই তারকাই নয় এছাড়াও এই সিনেমার অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দিলজিৎ দোসাঞ্জ ও নাসিরুদ্দিন শাহ।







