নদীর জলের ওপর ভোরের সূর্যের কিরণ এক অন্যই শোভা সৃষ্টি করে। যা চোখ জুড়িয়ে দেয়। মন ভাল করে। সোনালি আলো খেলা করে টলটলে জলের আলতো ঢেউতে।কিন্তু সেই সুন্দরকেও ছাপিয়ে গেল নদীর বুকে ভোরের সূর্যের আলো। সেই আলোয় যা সকলের নজর কাড়ল তাতে যেমন চোখ জুড়িয়ে গেল, তেমনই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তাঁরা।এ আলপনা কে এঁকে দিলেন তাই বুঝে উঠতে পারছিলেননা কেউ। নদীর প্রায় এক পার থেকে অন্য পার পর্যন্ত জুড়ে সেই আলপনা আসলে বরফের ফুল!বরফের আবার ফুল হয় নাকি? প্রশ্নটা উঠতেই পারে। তাই কিন্তু হয়। প্রবল ঠান্ডায় জল জমে বরফের ফুলের জন্ম হয়। যা জলের ওপর ফুটে থাকা অন্য ফুলের মতই সুন্দর দেখতে লাগে।তেমনই এক বরফের ফুল মুগ্ধ করল সকলকে। চিনের সোংঘুয়া নদীর ওপর এপার থেকে ওপার পর্যন্ত প্রায় জুড়ে এক অপরূপ সুন্দর ফুট ফুটল। বরফের ফুল!প্রকৃতি যে যেকোনও শিল্পীর ভাবনাকে হেলায় টেক্কা দিতে পারে তার এক উদাহরণ হয়ে গেল এই ফুল। যার ছবি এরিক সোলেম নামে এক ব্যক্তি ট্যুইট করার পর তা হুহু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভোরের প্রথম সূর্য কিরণে সেই নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা নিখুঁত বরফের ফুল সৃষ্টি করল আর কেউ নয়, স্বয়ং প্রকৃতি।
Read Next
November 20, 2026
বাড়িতেই বানান রেস্তরাঁর স্বাদের মাশরুম রিসোটো! ১ কাপ গোবিন্দভোগ চালেই তৈরি হবে ইতালীয় পদ
November 20, 2026
পাহাড়ের কোলে চিরনিদ্রায় সাবিত্রী দেবী; মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ
November 20, 2026
কৃষকের ফসলেই ছুটবে গাড়ি! পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের ঐতিহাসিক নজির গড়ল ভারত
November 20, 2026
বিতর্ক ও সাসপেনশনের ৮ বছর পার, সসম্মানে পদে ফিরছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার জসবীর সিংহ
November 20, 2026
আজকের রাশিফল: শুক্রবার ভাগ্য খুলবে কোন ৫ রাশির? অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে সাফল্য, কেমন কাটবে ১২ রাশির দিন?
November 19, 2026
বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে জমে যাবে মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি
Related Articles
Check Also
Close
-
একটি ব্যাঙ লুকিয়ে রয়েছে এই ঘরের মধ্যে, খুঁজে পেলেই আপনি জিনিয়াস!January 30, 2023







