জেলা

বেলুড়ে ঘুমন্ত তরুণীর শরীরে এসিড ছুঁড়ে মারার অভিযোগ

বেলুড়ে এসিড হামলা।চাঞ্চল্য ভোটবাগান এলাকায়।
ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে এসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে।গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথেসাথে খতিয়ে দেখেন তারা। কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে।

হাওড়া সিটি পুলিশের ডি সি পি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হয়েছে।ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারন সম্পর্কে কিছু জানাতে পারেননি।তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেফতার দাবী করেছেন।পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত।ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.