বর্তমানে তীব্র আর্থিক সঙ্কটে বাংলাদেশ। তার সরাসরি প্রভাব পড়া শুরু হয়েছে বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে। ইতিমধ্যেই বাংলাদেশে আলুর মূল্য আকাশ ছোঁয়া। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সামনে এর থেকেও বড় সঙ্কট উপস্থিত হতে পারে। যার ফলে চাকরি হারাতে পারে প্রায় ৫৪ লক্ষ কর্মী।
সরকারি সংস্থা এটুআই এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গবেষণায় মতে বাংলাদেশে আসতে পারে চতুর্থ শিল্প বিপ্লব। যা নিয়ে বাংলদেশের অর্থনীতিতে নিয়ে আসতে পারে নানান আশঙ্কার, পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। তাই সমস্যা মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশল তৈরি করা দরকার।
চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে এই কথা জানানো হয়েছে ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর এসএমই ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে। এই শিল্প বিপ্লবের ফলে কাজ হারাবে পোশাক শিল্পের কর্মীরা। আশঙ্কা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ২৭ লক্ষ, ফার্নিচার শিল্পে প্রায় ১৪ লক্ষ, কৃষিপণ্য ও পর্যটন শিল্পে প্রায় ১২ লক্ষ এবং চামড়া শিল্পের প্রায় ১ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন।







