খেলাধুলা

লাগাতার বিশ্বজয় ভারতের , দেশের মাটিতে প্রথম বার টি২০ বিশ্বকাপ জয় করে এত কোটি টাকা পুরস্কার মূল্য পাচ্ছে ভারত

দেশের মাটিতে প্রথম বার টি২০ বিশ্বজয়ের গৌরব অর্জন করল টিম ইন্ডিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে একতরফা লড়াইয়ে পরাজিত করে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত জিতে নিল টি-২০ বিশ্বকাপের শিরোপা। এই জয়ের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস ও উদযাপন।

এই বিশ্বকাপ জয় বিশ্বক্রিকেটে ভারতের শক্ত অবস্থানকে আরও মজবুত করল। পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হয়েছে ভারতীয় দল। তবে শুধু ভারতই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশও উল্লেখযোগ্য অর্থ পুরস্কার পেয়েছে।

এবারের টি-২০ বিশ্বকাপে রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালের বিশ্বকাপে মোট ১০০ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছিল। চলতি আসরে সেই অঙ্ক প্রায় ২০ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ১২০ কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে চ্যাম্পিয়ন—সব স্তরেই পুরস্কারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন ভারত পেয়েছে প্রায় ১৭.৪৮ কোটি টাকা। রানার্স আপ নিউজিল্যান্ডের ঝুলিতে গেছে ১৪.৬৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পেয়েছে ৭.২৪ কোটি টাকা করে। সুপার এইটে ওঠা প্রতিটি দল পেয়েছে প্রায় ৩.৪৮ কোটি টাকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলির জন্য বরাদ্দ রয়েছে ২.২৯ কোটি টাকা করে।

এর পাশাপাশি প্রতিটি ম্যাচ জয়ের জন্যও আলাদা অর্থ পুরস্কার দেওয়া হবে দলগুলিকে। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ পুরস্কারমূল্যের আসর।

উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও চ্যাম্পিয়ন দলকে অতিরিক্ত পুরস্কার ঘোষণা করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.