ঢাকা ও ভারতের সীমান্তে তল্লাশি ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করল বাংলাদেশের ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত ফয়জ়ল করিম মাসুদকে। ফয়জ়লের সঙ্গে আটক হয়েছেন তাঁর সহযোগী আলমগীর হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জ়ল ও আলমগীরকে বাংলাদেশে চাঁদাবাজি, খুন ও ভারতের অবৈধ প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। বনগাঁ সীমান্তে একটি বাড়িতে গা-ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁদের ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই হাদির হত্যাকাণ্ড স্বীকার করেছে। পরে তাদের আদালতে হাজির করে তদন্তকারীরা এবং এরপর এসটিএফ-এর হেফাজতে পাঠানো হয়।
ঢাকা পুলিশ আগে থেকেই ফয়জ়লকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছিল। তদন্তে ত্বরান্বিত করতে তার পুরো পরিবারকেও আটক করা হয়, তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও তার হদিশ মেলেনি। এছাড়া হাদির হত্যাকাণ্ডে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় দুষ্কৃতীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত হাদিকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা অবনতি হলে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকেও ফেরে তার মৃতদেহ। হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করায় বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা পুলিশ জানায়, ডিসেম্বরের শেষ দিকে ফয়জ়ল ও আলমগীর মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করে। অবশেষে বনগাঁ সীমান্ত থেকে তাদের ধরে ফেলেছে রাজ্য এসটিএফ।







