ক্রাইম

তর্কের জেরে খুন চিৎপুরের যুবকের

দুই যুবকের মধ্যে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবক। ঘটনাটি ঘটেছে চিৎপুর এলাকায়।

হঠাৎ দুই যুবকের মধ্যে বচসার সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে পরিনত হয়। আর হাতাহাতির জেরেই এক যুবক কুপিয়ে খুন করল অন্য যুবককে। ছুরির আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক।আহত ওই যুবকের নাম শেখ দুলারা, বয়স ২৯ বছর। কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আর জিকর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শেখ দুলারাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অভিযুক্তের কোনো হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সুত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.