আজ লোকসভা নিবার্চনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দেশের ১৩ টি রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে নির্বাচন হবে মোট ৮৮ টি আসন। এ দফায় বাংলায় যে তিনটি আসনে ভোট গ্রহন চলছে তাহল,দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। ভোট গ্রহণকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে প্রস্তুতি পর্ব। দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা।
এই দফার ভোটকে কেন্দ্র করে রাজ্যে মোট ২৭২টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এর মধ্যেই ৮৮ টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে দার্জিলিং থেকে।বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।পাশাপাশি রায়গঞ্জের জন্য থাকছে সবচেয়ে বেশি সংখ্যায় বাহিনী মোট ১১১ টি কোম্পানি। রাজ্য পুলিশও থাকছে নিরাপত্তার দায়িত্বে। এই দফার নির্বাচনের কাজে থাকছে মোট ১২, ৯৮৩ জন রাজ্য পুলিশ।







