১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত।অর্থসচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায় এবং স্বরাষ্ট্রসচিব ছিলেন সুশীল কুমার ধাড়া। ১৯৪৪ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব।
রবিবার তমলুকের নিমতৌড়িতে ৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস পালিত হয়, সাথে সাথেই গান্ধীভবনের উদ্বোধন হয়, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, HDA র চেয়ারম্যান জ্যোতির্ময় কর,জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।







