দেশের ১২০ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন নিয়মাবলী জারি করলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। একধাক্কায় অনেক টাকা কমানো হয়েছে রিচার্জের। নতুন নির্দেশিকা প্রবীণ নাগরিক এবং গ্রামের মানুষের জন্য অত্যন্ত সাহায্যকারী। ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের ১২তম সংশোধনীর অধীনে ২জি ফিচার ফোন ব্যবহারকারীরা এই পরিষেবা ব্যবহার করতে পারবে।
স্পেশাল ট্যারিফ ভাউচারের মাধ্যমে ভয়েস এবং এসএমএস পরিষেবা ব্যবহার করা যাবে। আগে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল ৯০ দিন। এখন তা বাড়িয়ে এক বছর করে দেওয়া হয়েছে। এটি ব্যবহারকারীরা অনেক বেশি সাশ্রয় করতে পারবে। এছাড়াও টপ আপ ভাউচারের ওপরেও ছাড় বসেছে। মাত্র ১০ টাকার টপ আপ এর মাধ্যমে ব্যবহারকারী তার প্রয়োজনীয় পরিষেবা পেতে পারে। এটা নিম্ন আয়ের গ্রাহকদের জন্য খুবই উপযোগী। ট্রাই ফিজিকাল রিচার্জ ভাউচারে আগে রং কোডিংয়ের একটি ব্যবস্থা চালু ছিল। কিন্তু নয়া সংযোজনে সেটিকে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রিচার্জ প্রক্রিয়া গ্রাহকদের হাতের মুঠোয় চলে এসেছে। সস্তায় সিম চালু রাখার জন্য এর থেকে ভালো উপায় পাওয়া দায়।







