১৬ মার্চ প্রকাশিত হবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ! সূত্রের খবর অনুযায়ী প্রবল সম্ভাবনা রয়েছে । জানা গিয়েছে , যেসব ভোটাররা বিচারাধীন এর আওতায় আছে , তাদের ভবিষ্যত নির্ধারণের পূর্বেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে । সূত্রের খবর বাংলার সঙ্গেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরিতেও। তবে বঙ্গে কয় দফায় ভোট হবে , সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি। অনুমান , ১ থেকে ৩ দফায় ভোট সম্পন্ন হতে পারে। এবং ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসেই। জানা গিয়েছে , এপ্রিলের মাঝামাঝি সময়ই শুরু হতে পারে ভোট। আর তাতেই প্রশ্ন উঠছে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তির আগেই কি ঘোষণা হবে ভোট ?
প্রথম থেকেই গুঞ্জন ছিল যে মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোটের দিন ঘোষণা হতে পারে। এবার শোনা যাচ্ছে, আগামী ১৬ মার্চ বাংলার নির্বাচনের সূচি ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বাংলায় এসে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনিক কর্তাব্যক্তি, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে সবদিক পর্যালোচনা করেছেন।
তবে এখনও বড় প্রশ্ন রয়ে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে, যেখানে বহু নাম এখনও বিচারাধীন। প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এই তালিকায় রয়েছে এবং তাঁদের বিষয়টি বিচার করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। বর্তমানে প্রায় ৫০০ জন জুডিশিয়াল অফিসার এই কাজের সঙ্গে যুক্ত।
জানা যাচ্ছে, বিচারাধীন ভোটারদের বিষয়টির শুনানি চলতেই থাকবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দ্রুত এই তালিকা প্রকাশ করার জন্য। একইভাবে, বাংলায় এসে প্রধান নির্বাচন কমিশনারও জানিয়ে গিয়েছেন যে ভোটের আগেই বিচারাধীনদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।







