বিশ্বকাপের মঞ্চে আবার দেখা যাবে কি Neymar-কে? প্রশ্নটা এখনই তোলপাড় করছে ফুটবল বিশ্বকে। কারণ, আসন্ন আন্তর্জাতিক প্রীতিম্যাচের জন্য Brazil-এর ঘোষিত প্রাথমিক দলে জায়গা পাননি এই তারকা ফরওয়ার্ড।
Carlo Ancelotti-র কোচিংয়ে নতুন করে দল গঠন করছে ব্রাজিল। ২৭ মার্চ France এবং ১ এপ্রিল Croatia-র বিরুদ্ধে প্রীতিম্যাচকে সামনে রেখে যে দল ঘোষণা করা হয়েছে, তা অনেকাংশেই বিশ্বকাপ পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে। আর সেই দলে নেই নেইমার—যা কার্যত তাঁর বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।
দলের তরুণীকরণের ইঙ্গিত স্পষ্ট। মাত্র ১৯ বছর বয়সি ফরওয়ার্ড Endrick-কে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে চোটের কারণে ছিটকে গিয়েছেন Bruno Guimarães এবং Rodrygo।
তবে সব আলোচনা ঘুরছে এক জায়গাতেই—কেন নেই নেইমার?
এই প্রশ্নের জবাবে আন্সেলোত্তি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমি ওকে দলে রাখিনি কারণ ও এখনও ১০০ শতাংশ ফিট নয়। আমার দলে তারা-ই থাকবে, যারা নিজেদের সেরাটা দিতে পারবে। নেইমারকে আরও পরিশ্রম করতে হবে, ফিট থাকতে হবে। ও যদি পুরোপুরি প্রস্তুত হয়, তাহলে অবশ্যই সুযোগ পাবে।”
প্রায় আড়াই বছর হয়ে গেল জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। ক্লাব ফুটবলে, বিশেষ করে Santos FC-এর হয়ে কিছুটা ঝলক দেখালেও চোট-আঘাত তাঁর পথের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে লড়াই থেকে সরে দাঁড়াতে নারাজ ব্রাজিলের এই তারকা। নেইমারের কথায়, “আমি হতাশ, কিন্তু হাল ছাড়ছি না। অনুশীলন চালিয়ে যাব, ম্যাচ খেলব। লক্ষ্য একটাই—জাতীয় দলে ফেরা এবং বিশ্বকাপে খেলা। সেটা আমার হাতে নেই, কিন্তু চেষ্টা আমি ছাড়ব না।”
সব মিলিয়ে, ব্রাজিলের নতুন অধ্যায়ে নেইমারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার দোলাচলে। তবু ফুটবলপ্রেমীরা অপেক্ষায়—আরও একবার কি ‘নেইমার ম্যাজিক’ দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে? নাকি এটাই এক যুগের শেষের শুরু?







