বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে। ঘরে টিভি থেকে শুরু করে রাস্তায় চলা গাড়ি, সবকিছু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়েছে। ফলে, আগামী পাঁচ বছরে চাকরির পরিস্থিতিও বড় পরিবর্তন দেখবে। আজ যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল নাও থাকতে পারে। হারিয়ে যেতে পারে যেসব চাকরী,,,
১) ডাটা এন্ট্রি ক্লার্ক যে কারণে বিলুপ্ত হবে যাবে: অটোমেশন সফটওয়্যারের কারণে প্রচুর ডেটা খুবই অল্প সময়ে সঠিকভাবে এন্ট্রি করা সম্ভব।
২) টেলিমার্কেটার যে কারণে বিলুপ্ত হবে যাবে: এআইয়ের চ্যাটবটই হাতের মুঠোয় ন্যূনতম সময়ে নিঁখুতভাবে টেলিমার্কেটারদের কাজ করে দেবে।
৩) রিটেইল ক্যাশিয়ার যে কারণে বিলুপ্ত হবে যাবে: সেলফ চেক-আউট সিস্টেমের কারণেই মূলত বিলুপ্ত হবে এই পেশা।
৪) ব্যাংক টেলার যে কারণে বিলুপ্ত হবে যাবে: অনলাইন ব্যাংকিং ও অ্যাডভান্সড এটিএম সার্ভিসের কারণে সশরীর ব্যাংকে উপস্থিত হয়ে কাজ করার প্রয়োজন কমে যাবে।
৫) ট্রাভেল এজেন্ট : অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও এআই পাওয়ার্ড ট্রাভেল প্লানিং ট্যুর থাকায় প্রবণতা কমে যাবে অনেকটাই।
৬) অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার যে কারণে বিলুপ্ত হবে যাবে: রোবোটিকস ও অটোমেশনের কারণে।







