খেলাধুলা

আইএসএল শুরুর আগেই তিন ফুটবলারকে বিদায় ইস্টবেঙ্গলের, সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪/২৫ মরসুম শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) একসঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানাল। ক্লাবের পক্ষ থেকে হরমনজোৎ সিং খাবরা, এডউইন সিডনি ভ্যান্সপল সাথে ভিপি সুহেরকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণাটি করা হয়। যা সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশেষ করে, খাবরার বিদায় কিছুটা হতাশ করেছে ইস্টবেঙ্গল ভক্তদের। একসময় এই পাঞ্জাবি ফুটবলার লাল-হলুদ জার্সিতে দারুণ পারফর্ম করেছিলেন। ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মরগ্যানের অধীনে ডার্বি জয়। একাধিক ট্রফি জয়ে তাঁর অবদান ছিল অসামান্য। আইএসএলে তিনি বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্সের মতো শীর্ষ ক্লাবের হয়ে সফল সময় কাটিয়েছিলেন। গত মরসুমে ইস্টবেঙ্গল তাঁকে পুনরায় দলে ফেরালেও, চোটের কারণে মাঠে খুব বেশি সক্রিয় থাকতে পারেননি। শেষ পর্যন্ত এই নতুন মরসুমের আগে তাঁকে বিদায় জানানো হয়েছে।

এডউইন সিডনি ভ্যান্সপল এবং ভিপি সুহেরও ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কলকাতা লিগ ও সুপার কাপে তাঁদের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। তবে দল গঠনের নতুন কৌশল এবং পরিকল্পনার অংশ হিসেবে তাঁদেরও রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন এবং বেঙ্গালুরু এফসির বিপক্ষে আইএসএলের প্রথম ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.