বিনোদন

প্রীতি ক্রিকেট ম্যাচে এক ফ্রেমে নায়ক দেব ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব

কপিল দেব এখনো প্রযন্ত ক্রিয়া দুনিয়ার অন্যতম নক্ষত্র। এবার সেই ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব পা রাখলেন বাংলায়। ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত ড. ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ড. ভেস পেজ একাদশের একটি ম্যাচে উপস্থিত হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেখানেই ফ্রেমবন্দি হলেন বাংলার জনপ্রিয় তারকা দেব ও কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব।

বিভিন্ন সময় সি সি এল টুর্নামেন্টে বহু অভিনেতাকে দেখা গিয়েছে এক্কেবারে পেশাদারী ভাবে ক্রিকেট খেলতে। এমনকি সেই তারকাদের তালিকায় নাম জল জল করছে বাংলার মেগাস্টার দেবের। এছাড়াও বিভিন্ন সময় নিজের টিমের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় নায়ক দেবকে। এবার ব্যাট হাতে পেশাদারিত্বের সঙ্গে একটি প্রীতি ম্যাচে ক্রিকেট খেলতে মাঠে নামলেন তিনি। সেখানেই এবার উল্লেখযোগ্য ভাবে নজর কাড়লেন ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব ও টেনিস জগতের অন্যতম তারকা খেলোয়াড়। সেখানেই ওয়ার্ম আপের পর নীল জার্সি পরে ব্যাট হাতে খেলতে নামেন তিনি।

পাশাপাশি এই ম্যাচের শুভ সূচনায় টসের প্রক্রিয়া সম্পন্ন হয় কপিল দেবের হাতে। এরপরেই প্রত্যাশা অনুযায়ী ঝড়ো ব্যাটিং দেখা যায় নায়কের। পরবর্তীতে কিংবদন্তি খেলোয়াড়দের হাত থেকে পুরস্কার নিয়েছেন বাংলার নায়ক। এরপরেই প্রথমে মাঠে এসে কপিল দেবের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিনেতা। তারপরই দুজনে হাত মিলিয়ে লেন্স বন্দি হন। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব সকলের সঙ্গে বাংলা নিয়ে নিজের আবেগ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি বাঙালির অন্যতম বিশেষ খাবার পদ মাছের ঝোল ও ভাত, যে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সেই বিষয়টাও সকলকে জানিয়েছেন তিনি। এছাড়াও বাঙালিয়ানা তাঁর মনের কতটা গভীরে সেই বিষয়টা নিয়ে স্মৃতি চারণা করলেন কপিল দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.