বিনোদন

পরিচালনায় অর্ণ মুখোপাধ্যায়, ‘অপরাজিতা’-য় কপ অবতারে সোহিনী সরকার, কামব্যাক করছেন অনির্বাণ

টলিউডে নিজস্ব ধাঁচের গল্প বলার জন্য আলাদা করে পরিচিত অর্ণ মুখোপাধ্যায় আবারও ফিরছেন পরিচালকের আসনে। তবে এবার বড় পর্দা নয়, ওয়েব সিরিজের মাধ্যমে। ‘বিনয় বাদল দীনেশ’ থেকে ‘অথৈ’, প্রায় প্রত্যেকটি কাজেই তিনি দর্শকদের সামনে এনেছেন ভিন্ন স্বাদের গল্প, আর সেই ধারাই বজায় রাখতে চলেছেন তাঁর নতুন প্রজেক্টে। পাশাপাশি ওয়েব সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অথৈ’ বড় পর্দায় প্রশংসা কুড়ানোর পর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই প্লাটফর্মে দর্শকদের মন জয় করে। মনস্তাত্ত্বিক থ্রিলারের আবহে তৈরি এই ছবিতে বুদ্ধির লড়াই কীভাবে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, তা গভীরভাবে তুলে ধরা হয়েছিল। বহু জটিলতার পর ফের পর্দায় ফিরছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবারে অভিনেতার কামব্যাক হচ্ছে সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে। যদিও অর্ণ মুখোপাধ্যায় পরিচালনার পাশাপাশি তিনি অভিনেতা হিসেবেও বেশ পরিচিত। তবে এই আসন্ন ওয়েব সিরিজে অভিনয় থেকে সম্পূর্ণ সরে দাঁড়াচ্ছেন তিনি। শুধুমাত্র পরিচালনার দায়িত্বেই থাকবেন অর্ণ মুখোপাধ্যায়। এই নতুন সিরিজে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। এবার এক পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।

এই ওয়েব সিরিজটি কোনও রোম্যান্টিক বা সাইকোলজিক্যাল ড্রামা নয় বরং এই সিরিজের গল্পটি হতে চলেছে এক্কেবারে ভিন্ন ঘরানার কপ রিভেঞ্জ ড্রামা। প্রাথমিকভাবে সিরিজের নাম রাখা হয়েছে ‘অপরাজিতা’, যদিও চিত্রনাট্যের প্রয়োজনে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। কাস্টিং নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও, সূত্রের খবর—এই সিরিজে বড়সড় তারকাবহুল দল দেখা যেতে পারে। বর্তমানে চিত্রনাট্যের শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী মে মাস থেকেই শুরু হবে শ্যুটিং। নতুন এই ওয়েব সিরিজের মাধ্যমে অর্ণ মুখোপাধ্যায় আবারও প্রমাণ করতে চলেছেন, বিষয় নির্বাচন ও গল্প বলার ক্ষেত্রে তিনি কতটা আলাদা যা দর্শকদের জন্য হয়ে উঠতে পারে আরেকটি প্রতীক্ষিত প্রজেক্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.