দেশ

‘স্বীকৃতির শর্তে শৃঙ্খল?’—রূপান্তরকামী সংশোধনী বিল ঘিরে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ

লোকসভায় পেশ হতে চলেছে রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬, যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি আর স্বতঃপ্রণোদিতভাবে নিজেকে রূপান্তরকামী হিসেবে ঘোষণা করতে পারবেন না। বরং রূপান্তরকামী পরিচয় পেতে হলে নির্দিষ্ট চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।

সরকারের তরফে, বিশেষ করে সোশ্যাল জাস্টিস মন্ত্রকের দাবি, বর্তমানে রূপান্তরকামীদের সংজ্ঞা স্পষ্ট নয়। এর ফলে অনেক ভুয়ো ব্যক্তি এই পরিচয় ব্যবহার করে সরকারি সুবিধা নিচ্ছেন, যার ফলে প্রকৃত রূপান্তরকামীরা বঞ্চিত হচ্ছেন। তাই এই সংশোধনী আনা জরুরি বলে তারা মনে করছে।

অন্যদিকে, রূপান্তরকামী অধিকার সংগঠনগুলি এই বিলের তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সংশোধনীর মাধ্যমে ব্যক্তির নিজস্ব লিঙ্গ পরিচয়ের অধিকার খর্ব করা হচ্ছে। তারা বলছে, এই বিল লিঙ্গ স্বীকৃতিকে সহজ করার বদলে আরও জটিল করে তুলবে এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবে।

এই ইস্যুতে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীদের মতে, এই বিল কার্যকর হলে রূপান্তরকামীদের স্বাধীনতা কমে যাবে এবং তাদের অধিকার সুরক্ষা আরও কঠিন হয়ে উঠবে।

বাংলাতেও এর প্রভাব দেখা গেছে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় প্রায় ৫০ জন রূপান্তরকামী অধিকার কর্মী বিক্ষোভে সামিল হন। তারা বিলের কপি পোড়ান এবং সরকারের কাছে বিলটি পুনর্বিবেচনার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.