রাজনৈতিক জগৎ হোক কিংবা চলচ্চিত্র জগৎ উভয় ক্ষেত্রেই সৌজন্যতা বজায় রেখে এগিয়ে চলেছেন তারকা সাংসদ দেব। যার জন্য তিনি যেরকম প্রশংসিত হয়েছেন। ঠিক সেরকমই তাঁকে বহুবার পরতে হয়েছে নিন্দার মুখে। এবার কাটার বিধানসভা কেন্দ্রের প্রচারে গিয়ে ফের তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজনীতি হওয়া উচিত কোনো রং অথবা ধর্মের ঊর্ধ্বে উঠে।
দেব একজন তারকা হলে সবসময় মানুষের ইচ্ছেকেই সম্মান দিয়েছে। তাঁর মতে ধর্ম অথবা রং দিয়ে কোনদিনও মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা সম্ভব নয়। তাই কখনোই কোন রং অথবা কোন ভগবান অথবা যেকোনো ধর্মের আগেই তিনি প্রাধান্য দিয়েছেন মানবতাকে। তাই এবার রাম নবমীর শুভ তিথিতে ঘাটাল লোকসভা কেন্দ্রে ৩ বারের সাংসদ দেব প্রথমেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা এগোলো সেটা পর্যবেক্ষণ করলেন। এরপরই তিনি রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন গেরুয়া উত্তরীয় পরে। পাশাপাশি তাঁর কপালে ছিল গেরুয়া টিপ। ঠিক তারপরেই ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ভোট প্রচার করেন। তারপরেই তারকা সংসদ নিজের বক্তব্য শুরু করেন জয় শ্রীরাম ধ্বনিতে। সেখানেই তিনি সম্প্রীতির বার্তা দিলেন। পাশাপাশি এলাকার মানুষদের আবেদন করেন উন্নয়নের দিকে তাকিয়ে রাজ্যের শাসক দলের পাশে দাঁড়াতে।
এ প্রসঙ্গে ঘরটার লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ দীপক অধিকারী জানিয়ছেন, “ঘাটাল এমন একটা জায়গা। যেখানে মানুষ ভালবাসতে জানে। এই টাউনের মানুষের মধ্যে আত্মীয়তা রয়েছে। এখানে সব ধর্মের উৎসবে সরম্বরের পালন করা হয়। আমি নিজেকে গর্ববোধ করি এই কেন্দ্রের সাংসদ হিসেবে। এই এলাকায় যা যা অভিযোগ আছে আমি চেষ্টা করব সেই সবকিছু মেটানোর। এখনো পর্যন্ত সেই অভিযোগ শুনলাম সেটাও মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে একটা একটা করে সমাধানের চেষ্টা করব। সকলকেই বলবো যাতে সবাই আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় কে মানুষ যেন সুযোগ দেয়। প্রতিনিয়ত যে সরকার মানুষের কাজ করেছে তারা যদি না যেতে তাহলে আগামী দিনে কোন সরকারি কাজ করবে না। তাই জানার চেষ্টা করছে তাদেরকে আবারো সুযোগ দেওয়া উচিত”।







