জেলা

জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধাকে পিটিয়ে

একা পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার লতিপুর এলাকার বছর ৫৪ এর পাবনী দাস নামে এক বাসিন্দা স্থানীয় তড়িয়াল হাই স্কুলে মিড-ডে মিলের রাঁধুনির কাজ করতেন। বারো বছর আগে তার স্বামী ভেলু দাসের মৃত্যু হয়েছে। একমাত্র পুত্রসন্তান কেরলে রাজমিস্ত্রির কাজ করেন এবং তিন কন্যা সন্তানের বিয়ে হয়ে গিয়েছে।

বুধবার গভীর রাতে মহিলার আর্তনাদ শুনতে পান মৃতার ভাইপো তরুণ দাস। চিত্‍কারের আওয়াজ শুনে তিনি ঘরের মধ্যে ছুটে গিয়ে দেখেন পাবনীদেবী রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন।

স্থানীয় সূত্রে্ খবর, বাড়ির পাশেই ওই মহিলার প্রায় এক বিঘা জমি রয়েছে। সেই জমির দখল নিয়ে কয়েকবছর ধরে এক ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল। অনুমান, সেই অশান্তির জেরেই এদিন নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রৌঢ়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ।কান্নায় ভেঙে পড়েছে পরিবার। বৃদ্ধার পরিবারের দাবি, অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তবে ঠিক কী কারণে বৃদ্ধাকে খুন করা হয়েছে তার সত্যতা যাচাই করছে চাকুলিয়া থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.