জল্পনায় সিলমোহর । ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ , টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের । অলিম্পিক পদকজয়ী টেনিস তারকাকে নিয়ে , দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল , যে তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা , মঙ্গলে তার অবসান হলো । গেরুয়া শিবিরে নাম লেখালেন টেনিস কিংবদন্তি । সূত্রের খবর , তিনি সোমবারই অমিত শাহের সঙ্গে বৈঠক সারেন । গত সপ্তাহে , বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও বৈঠক করেছিলেন লিয়েন্ডার পেজ ।
মঙ্গলবার অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে , গেরুয়া শিবিরে নাম লেখান লিয়েন্ডার। সুকান্ত মজুমদারের কথায় , লিয়েন্ডারের যোগদানে , দেশজুড়ে শক্তি বাড়বে বিজেপির। বাংলাতেও গেরুয়া শিবির আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস সুকান্তর ।
অপরদিকে , বিজেপিতে যোগ দেওয়ার পর লিয়েন্ডার বলেন , “আজ আমার জীবনে বড় দিন, নতুন দায়িত্ব পেয়েছি। ৪০ বছর ধরে দেশের জন্য টেনিস খেলেছি। এবার নতুন খেলার সুযোগ পেয়েছি। দেশের সেবা করতে পারব।” টেনিস তারকা জানিয়েছেন , তিনি কাজ করতে চান , ক্রীড়াক্ষেত্র ও যুব সমাজের উন্নতির জন্য ।







