রাজনীতি

জল্পনাই সত্যি , ফিরহাদ গড় থেকে প্রার্থী সদ্য জেলমুক্ত রাকেশ সিং

জল্পনায় সিলমোহর । কলকাতা বন্দর থেকে বিজেপির হয়ে লড়বেন রাকেশ সিংই। উল্লেখ্য , কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন এই রাকেশ। আর তারপরেই নানামহলে গুঞ্জন চলছিল, তিনি এবার বিজেপির হয়ে কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিমের বিরোধিতা করতে পারেন। আর এবার সেই জল্পনাই সত্যি হলো ।
আর , বিজেপি প্রার্থী হিসাবে , তার নাম ঘোষণা করার পরেই ময়দানে নেমে পড়েছেন রাকেশ। বুধবার সকাল থেকেই প্রচার , জনসংযোগ শুরু করে দিয়েছেন ।

প্রসঙ্গত মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার অভিযোগ ছিল রাকেশ সিংয়ের বিরুদ্ধে । বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে করা বেশ কিছু আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দপ্তরে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের তীর , সরাসরি গিয়েছিল রাহুল সিংয়ের দিকে । তবে এই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যান রাকেশ সিং। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলাও রুজু হয় তাঁর বিরুদ্ধে। তারপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ গত সেপ্টেম্বর মাসে রাকেশ সিংকে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করে। রাকেশ সিং সহ তার অনুগামী একাধিক নেতাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন ছেলে শিবম সিংও । পরে অবশ্য শিবম জামিন পেয়ে গেলেও , তখনও জামিন পাননি রাকেশ। অবশেষে , ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ , রাকেশ সিং এর জামিন মঞ্জুর করে ।

মঙ্গলবারই জেলমুক্তি ঘটে তাঁর । তারপরেই , কয়েকদিন ধরে যে গুঞ্জন চলছিল , সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। ফিরহাদ হাকিমের গড় হিসাবে পরিচিত কলকাতা বন্দর থেকে, প্রার্থী হিসাবে বিজেপি রাকেশ সিংয়ের নাম ঘোষণা করে। উল্লেখ, গত বিধানসভা নির্বাচনেও এই এলাকা থেকে প্রার্থী হিসেবে রাকেশ সিংয়ের নাম উঠে আসার জল্পনা ছিল , কিন্তু সে বার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় প্রার্থী হতে পারেননি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.