চাকরিরাজ্য

ওবিসি নিয়ে আদালতের নির্দেশের পর সংশোধন হল এসএসসির তালিকা

বহুদিন ধরেই প্রবল চর্চা চলছে এসএসসির নিয়োগ নিয়ে। তারইমধ্যে আদালতে প্রশ্নের মুখে ওবিসি সংরক্ষণ। তাই এবার শিক্ষক নিয়োগ নিয়ে নয়া বিজ্ঞপ্তি এসএসসির। কি আছে সেই নতুন বিজ্ঞপ্তিতে?

উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল ২০১০-এর পর থেকে যাদের ওবিসি-তে নথিভুক্ত হয়েছে, তাদের শংসাপত্র বাতিল করা হয়েছে। কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগপ্রক্রিয়াতে বাধা পরেছে। সেই কারণে ইতিমধ্যেই রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তবে বর্তমানে ওবিসি নিয়ে চলছে হাইকোর্টের পর্যবেক্ষণ। তাই জন্য শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি।

এবার এসএসসির তালিকায় ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে আলাদা করে কোনও ব্যবস্থা আপাতত রাখা হয়নি। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে জেনারেল প্রার্থীদের আবেদন করতে হলে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। সেই একই মূল্য ধার্য করা থাকবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও। তবে তফসিলি জাতি ও জনজাতিদের জন্য এসএসসির চাকরির পরীক্ষার আবেদনপত্রের মূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। ওবিসি মামলার চূড়ান্ত রায়দানের পর এসএসসি ফের আবেদনপত্রের নতুন ‘উইন্ডো’ চালু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.