গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র হাইরোডে সরকারি বাসে পকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ব্যস্ততম প্রাণকেন্দ্র হাইরোডে। জানা গিয়েছে, এদিন সকালে গঙ্গারামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড পূর্ব হালদার পাড়ার বাসিন্দা বিজয় সূত্রধর চিকিৎসার জন্য গঙ্গারামপুর হাইরোড থেকে সরকারি বাসে চড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তখনই দুই যুবক তার পকেটে হাত ঢুকাতে গেলে তিনি পকেটমার যুবকের হাত ধরে ফেলেন, এরপর দুই পকেটমার তার হাত ছাড়িয়ে পালিয়ে যেতেই তিনি চিৎকার করেন এবং সঙ্গে সঙ্গে হাইরোডে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সরা দুই যুবক পকেটমারকে ধরে ফেলে।
এরপর তাদের আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়। থানাতে তাদের তল্লাশি করতেই ঐ ব্যক্তির চুরি যাওয়া ১২৭০ টাকা উদ্ধার হয় দুই যুবক পকেটমারের কাছ থেকে। দুই যুবকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বলে জানা গিয়েছে গঙ্গারামপুর পুলিশ সূত্রে। পুলিশ দুই যুবককে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্র হাইরোডে সাতসকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।







