বিনোদন

‘কারুর নাম তৈমুর হওয়া উচিত নয়’, সাইফ- কারিনা কে কটাক্ষ করলেন বিবেক অগ্নিহোত্রী

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেকের ক্ষেত্রে এই বিতর্ক ও জল্পনাই হয়ে ওঠে তাদের জন্য চর্চার চাবি কাঠি। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। তিনি এমনই একজন পরিচালক যার সিনেমার এক ঝলকই বিতর্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। তার দৃষ্টিকোণ ও বক্তব্যই সৃষ্টি করে নানান বিতর্কের। তিনি হলেন ‘দি কাশ্মীর ফাইলস’সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার দেখিয়ে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে অভিযুক্ত তিনি। বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগে বাঙালিরা ক্ষুব্ধ। আবার মহারাষ্ট্রের খাবারকে চাষীদের খাবার বলে কটাক্ষ করায় বিতর্কের মুখে তিনি। কিন্ত এইবার পরোক্ষভাবে কটাক্ষ করলেন বলিউডের তারকা দম্পতিকে।

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সমাজ তাঁর ওপর ক্ষুব্ধ রয়েছেন। সেই ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একটি বাচ্চাকে তাঁর নাম জিজ্ঞেস করায় সে বলছে তার নাম তৈমুর। আর এখান থেকেই শুরু হয় কটাক্ষের জল্পনা। অনেকেই মনে করছেন সইফ আলি খান ও করিনা কাপুরের সন্তান তৈমুরকে কটাক্ষ করছেন তিনি। এই বিষয়ে বিতর্ক সৃষ্টি হতেই তিনি এক সাক্ষাতকারে তার বক্তব্য রাখেন।

সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান শুধু সইফ ও করিনার ছেলের নামই তৈমুর টা তো নয় এবং পৃথিবীতে এই নামের অনেক মানুষ আছেন। ফলত তিনি কাউকেই কটাক্ষ করছেন না। তিনি জানালেন যে, তার প্রধান বক্তব্য ছিলো ভারতীয় কোনো ব্যাক্তির নাম তৈমুর রাখা উচিত নয়। তাঁর এই মন্তব্য করার নেপথ্যে একটি বিশেষ কারণ ছিল। সেই কারণও তিনি জানালেন।

সাক্ষাতকারে তিনি বলেন, “আমি যখন সমরকন্দে ‘তাসখন্দ ফাইলস’ ছবির শুটিং করছিলাম তখন আমি তৈমুরের স্মৃতি সৌধে গিয়েছিলাম। সেখানে বাইরে লেখা ছিল ‘বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য উনি জয় করেন। সেটা হল দিল্লির সাম্রাজ্য।’ এমনকি তাঁকে সেইসময় সম্রাট হিসাবেও গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন সকলে। তবে দিল্লি জয় না করে তিনি সেই ভূমিকায় অবতীর্ণ হতে অস্বীকার করেন। ইতিহাস সাক্ষী আছে ক্ষমতালোভী তৈমুর নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য অত্যন্ত নৃশংস হত্যালীলা চালিয়েছিল। ধর্ষণের মতো বহু ঘটনাও তাঁর দ্বারা ঘটেছে। তাই তিনি মহান হতেই পারেন কিন্তু আমার কাছে তা তিনি নন।”কিন্তু এখনও অনেকেই আছেন যারা মনে করেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারকা দম্পতিকেই এভাবে কটাক্ষ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.