দেশ

হাওড়া থেকে পুরী পৌঁছনো যাবে ২ ঘণ্টাতেই ? বন্দে ভারতের থেকেও বেশি স্পিডের ট্রেন আনছে ভারতীয় রেল মন্ত্রক !

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পর থেকেই সুপারহিট ভাবে চলছে । এই বন্দে ভারত এক্সপ্রেস , দেশের একাধিক রুট জুড়ে ছুটছে । দেশজুড়ে এখন মোট ৮১ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চলছে । বিপুল পরিমাণে চাহিদাও রয়েছে এই ট্রেনের । সম্প্রতি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও শুরু হয়েছে ।

আর এই ট্রেনের সাফল্য দেখেই , দুটি নতুন ট্রেনের পরিকল্পনা করেছে ভারতীয় রেল মন্ত্রক । ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটবে , এই নতুন ট্রেনগুলি । উল্লেখ্য , বন্দে ভারত ট্রেন চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে । অর্থাৎ এই নতুন ট্রেন গুলি বন্দে ভারতের থেকেও বেশি দ্রুত গতিতে চলবে ।

জানা গিয়েছে , রেল মন্ত্রকের তরফে , ইতিমধ্যেই , চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যারা রেলের কামরা ও ইঞ্জিনগুলি তৈরি করে , তাদের এবিষয়ে খবর দেওয়া হয়েছে । জানা গিয়েছে দুটি ট্রেন তৈরি হবে । একেকটি ট্রেনে থাকবে , ১৬ টি করে কামড়া । ট্রেনের কাঠামো তৈরি হবে স্টিলের । তৈরি হবে এলএলবি কোচ । জানা গিয়েছে , ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে এই ট্রেন চালু হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.