বিনোদন

নায়িকা শুভশ্রীকে নিয়ে পরিচালনায় হাতেখড়ি দেবেন দেব! ‘দেশু7’-এ চমক দিতে কাম ব্যাক করছেন অনির্বাণ

২০২৬ সালে দেবের ক্যালেন্ডারে অন্যতম চমক হল ‘দেশু7’। যেই সিনেমা নিয়ে চলেছে প্রবল বিতর্ক ও জল্পনা। তবে বছরের শুরুতেই সকলের সমস্ত জল্পনা-কল্পনার জল ঢেলে দেব ও শুভশ্রী জুটি বাঁধার ঘোষণা করে দিয়েছে। এবার সেই সিনেমাতে নতুন অবতারের পথ চলা শুরু করতে চলেছেন বাংলার মেগাস্টার দেব। পাশাপাশি অন্যতম চমক হিসেবে থাকছেন বাংলার অন্যতম পাওয়ার প্যাক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

দেবের সৌজন্যতা সবসময়ই নজর কেড়েছে কখনো রাজনৈতিক মঞ্চে আবার কখনো চলচ্চিত্র জগতে। এমনকি এই সৌজন্যতার জন্য তাকে বারংবার বিতর্কের মুখে পরতে হয়। তবে শত বিতর্ক ও চর্চার পরেও দেব নিজের সৌজন্য সর্বত্রই বজায় রেখেছে। সম্প্রতি গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে শোরগোল পরে গিয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে। অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে ক্রমশ ঘনীভূত হয়েছে রহস্য। তাই এবার রাহুলের মৃত্যুর আসল কারণ জানতে তদন্তের দাবি নিয়ে একত্রিত হয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সেখানেই দেব ব্যান্ড কালচার তুলে দেওয়ার জন্য ডাক দিয়েছে।

নায়ক দেব সব সময় নিজের প্রযোজনা সংস্থা থেকে কোনরকম রাজনৈতিক রঙ অথবা কোন রকম লবি না দেখে শুধুমাত্র প্রতিবার জন্য কাজ করে। তাই তিনি সবসময় চেয়েছেন ইন্ডাস্ট্রিতে যেন যোগ্য প্রতিভা জায়গা পায়। যার জন্য বহুবার আওয়াজ তুলেছেন নায়ক তথা প্রযোজক দেব। এবার তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ৭২ ঘণ্টা বেঁধে দিয়েছিলেন যেসব শিল্পী ও পরিচালকরা ব্যান্ড হয়েছেন তাদের কাজে ফিরিয়ে আনতে। সেই ডাকে সাড়া দিয়ে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ফেডারেশনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে।

তবে এখনো পর্যন্ত মৃত্যু তার হাত বাড়িয়ে দেয়নি ফেডারেশনের কর্ণধার স্বরূপ বিশ্বাস। তবে নায়ক দেব একইসঙ্গে পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছে। সেখানে তাঁর নতুন পথ চলায় সাক্ষি হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রথম সিনেমাতে নায়িকা ছিলেন শুভশ্রী। এবার দেবের পরিচালনায় প্রথম নায়িকা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ সময় পর দেব-শুভশ্রী জুটি পর্দায় ফিরে আশা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তো রয়েছে। এবার সেই সিনেমাতেই অনির্বাণ ভট্টাচার্যের কাম ব্যাক হওয়ায় মানুষের উন্মাদনা আরও বৃদ্ধি পেয়েছে। ফের দেশু জুটি ব্যান্ড কালচার তুলে দেওয়ার জন্য বার্তা দিয়েছে। পাশাপাশি টেকনিশিয়ানদের সঙ্গে থাকার বিষয়ে আশ্বস্ত করেছে এই দুই জনপ্রিয় তারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.