এক ব্যাতিক্রমী প্রতিযোগীতার স্বাক্ষী থাকলো গোটা ময়না। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার একমাত্র জেনারেল ডিগ্রী কলেজ হলো ময়না কলেজ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত ময়না কলেজ, বিগত কয়েক বছর ধরে শিক্ষা সংস্কৃতির দিক থেকে বিভিন্ন কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
আয়না সাহিত্য পরিবারের উদ্যোগে, কলেজের এন এস এস বিভাগের সহযোগীতায় আজ ময়না কলেজে অনুষ্ঠিত হলো গহনা বড়ি প্রতিযোগীতা। সকাল ৮টা থেকে কলেজ চত্বরে প্রায় ১৫ জন প্রতিযোগী, প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতাকে ঘিরে ভীড় করে কলেজের ছাত্রছাত্রী থেকে ময়নাবাসী। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরষ্কৃত করা হলেও, সকল প্রতিযোগীকে স্বান্তনা পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।







