অফবিট

ঘুম কমলেই হরমোনে ধাক্কা, বিপন্ন হতে পারে মহিলাদের প্রজনন স্বাস্থ্য

সারাদিনের ব্যস্ততা, অফিসের চাপ আর রাত জাগা স্ক্রিন টাইম—এই ত্রিমুখী চাপে ক্রমশ কমছে ঘুমের সময়। আর তার সরাসরি প্রভাব পড়ছে মহিলাদের শরীরের হরমোনের ভারসাম্যের ওপর, বলছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানের মতে, পর্যাপ্ত ঘুম কেবল বিশ্রাম নয়, বরং শরীরের ভেতরে গুরুত্বপূর্ণ হরমোন নিয়ন্ত্রণের অন্যতম ভিত্তি।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, মানবদেহ একটি নির্দিষ্ট জৈব ছন্দে চলে, যাকে বলা হয় ‘Circadian Rhythm’। এই ছন্দের সঙ্গেই যুক্ত থাকে মহিলাদের মাসিক চক্র ও ওভ্যুলেশন নিয়ন্ত্রণকারী হরমোন। ঘুমের ঘাটতি হলে এই ছন্দ বিঘ্নিত হয়, যার ফলে হরমোনের কার্যকারিতা কমে যায়।

ঘুমের সময় শরীরে ‘Melatonin’ হরমোন তৈরি হয়, যা শুধু ঘুম আনতেই সাহায্য করে না, ডিম্বাণুর গুণমান বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অপরদিকে, ঘুম কম হলে বাড়ে ‘Cortisol’ বা স্ট্রেস হরমোন, যা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অন্যান্য প্রজনন হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

এর ফল হিসেবে দেখা দিতে পারে অনিয়মিত পিরিয়ড, দেরিতে ওভ্যুলেশন বা প্রজনন ক্ষমতা হ্রাসের মতো সমস্যা। বিশেষ করে যারা নিয়মিত নাইট শিফটে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

চিকিৎসকদের পরামর্শ, প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম, ঘুমের আগে স্ক্রিন এড়ানো এবং নির্দিষ্ট রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি। কারণ, জীবনযাত্রার এই সাধারণ পরিবর্তনই দীর্ঘমেয়াদে প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.