অফবিট

আপনিও কি ভূতে বিশ্বাস করেন? কি বলছেন প্যারানরমাল বিশেষজ্ঞরা? জানুন বিস্তারিত

কমবেশি অনেকেই আমরা ভূতে বিশ্বাস করি। অন্ধকার রাস্তা পেরিয়ে যাওয়ার সময় গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে অনেকের। এবিষয়ে শুরুর দিকে বিজ্ঞান বেঁকে বসলেও পরে প্রমাণিত হয় যে তেনা দের আনাগোনা রয়েছে। এক্ষেত্রে প্যারানরমাল বিশেষজ্ঞ জন এল টেনি কয়েকটি দিকে বিশেষ নজর দিতে বলেছেন। তার বক্তব্য গুলি হলো –

১. এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে যে, যেই বাড়িটি আপনি কিনবেন ভেবেছেন, সেখানে কেউ মারা গেছে। এতে ভয় পাবেন না। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। তাই কেউ মারা গেলেই যে ভূত হয়ে ঘুরঘুর করবে এমন কোনো কথা নেই।

২. টেনি বলেছেন, ঘরের তাপমাত্রার দিকে খেয়াল রাখতে। সামান্য তাপমাত্রার হেরফের হওয়াটা স্বাভাবিক। কিন্তু হঠাৎ হঠাৎ যদি ঠান্ডা অনুভব করেন তাহলে বুঝবেন তেনা দের আগমন হয়েছে।

৩. হঠাৎ কোনো অনুপস্থিত প্রিয়জনের গাঁয়ের গন্ধ যদি পান তাহলে তখনই সাবধান হোন। এই গন্ধটা খুব একটা সুবিধার নয়।

৪. যদি কখনো মনে হয়, কেউ পিছন থেকে আপনাকে ডাকছে বা আপনার কাঁধে স্পর্শ করছে তাহলে পিছন ঘুরে তাকাবেন না। নয়তো আপনাকে কাবু করতে পারে প্রেতাত্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.