আর কিছুদিনের মধ্যেই গুগল আনতে চলেছে নতুন ব্যবস্থা। স্মার্টফোনে আর সিমকার্ডের প্রয়োজন হবে না। এই নতুন পদ্ধতির নাম মাল্টিপল এনাবেল প্রোফাইল। শোনা যাচ্ছে, Android 13 অপারেটিং সিস্টেমে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে।
মাল্টিপল এনাবেল প্রোফাইল এর মাধ্যমে দু’টি টেলি অপারেটর সংস্থার সাথে একটা ই সিমের সংযোগ থাকবে। ২০২০ সাল থেকে গুগল সংস্থা এই প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। গুগলের এই ফিচার চালু হয়ে গেলে ফোনে সিমের জন্য জায়গা কম লাগবে। আর সেই বাড়তি জায়গাকে অন্য কাজে লাগানো যাবে।
ধীরে ধীরে সিম কার্ডও বিলুপ্ত হয়ে যাবে। এখনকার স্মার্ট ফোনে ইউজারদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার আনায় তার জায়গা ক্রমশ কম পড়ে যাচ্ছে। তাই গুগল সংস্থা খুব শিগগিরি এই নতুন প্রযুক্তি বাজারে আনতে চলেছে।







