রাজনীতি

ভবানীপুরে ‘সুপার স্যাটারডে’ তে তুঙ্গে প্রচার, মাইক সংঘাতে মুখোমুখি দুই শিবির

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ শনিবারে ভবানীপুরে চরমে উঠল প্রচারের লড়াই। হাইভোল্টেজ এই কেন্দ্রে সরাসরি দ্বৈরথে Mamata Banerjee এবং Suvendu Adhikari— দুই হেভিওয়েট প্রার্থী। দিনভর পদযাত্রা, জনসংযোগ, মিছিল— সব মিলিয়ে কার্যত উৎসবের আবহ, যার মাঝেই দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়।

শনিবার সকালেই শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন Mamata Banerjee। তাঁর সমর্থনে রাস্তায় নেমে পড়েন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অন্যদিকে একই সময়ে ভবানীপুরে জনসংযোগে ব্যস্ত ছিলেন Suvendu Adhikari।

প্রচারের উত্তাপের মাঝেই প্রকাশ্যে আসে ‘মাইক সংঘাত’। অভিযোগ-পাল্টা অভিযোগে সরব দুই শিবির। বিজেপির অভিযোগ, নির্ধারিত অনুমতির বাইরে তৃণমূল মাইক ব্যবহার করেছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। পাল্টা তৃণমূলও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তোলে।

পূর্ণা সিনেমা হলের সামনে উত্তেজনা চরমে ওঠে। Suvendu Adhikari-র সমর্থনে বিজেপি কর্মীরা জমায়েত হলে, সেই সময় Sayani Ghosh-এর নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল এলাকা দিয়ে অতিক্রম করে। মুখোমুখি অবস্থানে শুরু হয় স্লোগান যুদ্ধ, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এরপর মিত্র ইনস্টিটিউশনের সামনে নিজের মিছিল আটকে দেওয়ার অভিযোগ তোলেন Suvendu Adhikari। মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, প্রচারের সময় তৃণমূলের মাইক বাজানো হয়েছে, যা নিয়মবহির্ভূত। একইসঙ্গে ভবানীপুর ও কালীঘাট থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেন।

এদিনই ২৭ তারিখ হাজরা থেকে এক্সাইড মোড় পর্যন্ত ‘মহামিছিল’-এর ডাক দেন Suvendu Adhikari। তাঁর দাবি, সেটিই হবে “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের শোভাযাত্রা”।

সব মিলিয়ে, ভোটের আগে শেষ শনিবারে ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ পৌঁছল চরমে। আক্রমণ-পাল্টা আক্রমণ, মিছিল-স্লোগান— সবকিছু মিলিয়ে স্পষ্ট, দ্বিতীয় দফার ভোটের আগে এই কেন্দ্রেই নজর আটকে গোটা রাজনীতির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.